তেতুল কাঠের ঘানিতে ভাঙানো তেল এবং এক্সপ্লেলার মেশিনের তেলের মধ্যে যে বিস্তর ফারাগ রয়েছে তা আমাদের অনেকেরই অজানা
এ কথাটা মুটামুটি সকলের জানা খাঁটি সরিষার তেলের ঝাঁজ খুব বেশি। তাই বাজারের সব তেলে বেশি ঝাঁজ রয়েছে তবে কি বাজারের সব তেলই খাঁটি !!! আদেও কি তাই !!!! এবার আসি এর আড়ালের গল্পে। তেতুল কাঠের ঘানিতে খাঁটি দেশীয় সরিষা ভাঙা হলে, সেই তেলের ঝাঁজ হবে বাজারের বাকি সব তেলের তুলনায় কম অথচ সুঘ্রাণ হবে তীব্র ।
অন্য দিকে যেখানে এক্সপ্লেলার মেশিনে সরিষা পিষ্ট হয়ে ও অনেকটা পুড়ে যে তেল পাওয়া যায়, তার সুঘ্রাণ তীব্র না থাকলেও, ঝাঁজ থাকে অনেক বেশি। কারণ, তেল তৈরির প্রক্রিয়ায় সরিষা পুড়ে তেল তৈরি হয়।
খাঁটি সরিষার তেল খান এবং সুস্থ থাকুন ।। প্রতিদিন রান্নাতে সরিষার তেল ব্যাবহারের অভ্যাস গড়ে তুলুন ।এতে আপনি ও আপনার পরিবারের সদস্যদের হৃদ রোগের ঝুকি অনেকাংশে কমে যাবে।।
আজকালকার দিনে মুটামুটি সকলেই স্বাস্থ্য সচেতন, সকলে সুস্থ ও নিরাপদ থাকতে চাই। কিন্তু সুস্থ ও নিরাপদ জীবন যাপন করতে হলে সঠিক খাদ্যাভ্যাস এবং খাদ্য নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ ।
এ কথা সত্য যে বর্তমানে খাঁটি জিনিস পাওয়া গেলেও তার দাম একটু বেশিই । তারপর অনেক সময় বেশি দাম দিয়েও মানসম্মত জিনিস পাওয়া যায় না । সে যাই হোক খাঁটি জিনিসের দাম বেশি হওয়াতে সাধারন সল্প আয়ের মানুষ খাঁটি জিনিসটা কিনতে পারে না বা পারছেন না




Reviews
There are no reviews yet.